বিতর্ক যেন পিছুই ছাড়ছে না যুবদলে, ফের নতুন কমিটির ১৮ নেতার পদত্যাগ

দিগন্তের আলো ডেস্ক :- লক্ষ্মীপুরের কুশাখালী ইউনিয়নে এক মাসে দু’বার যুবদলের কমিটি দেওয়া হয়। প্রথমবার টাকা নিয়ে প্রবাসীদের দিয়ে কমিটি করার অভিযোগে ১৬ নেতা পদত্যাগ করে। পরে কেন্দ্র থেকে ওই কমিটি বিলুপ্ত করে এক মাস পর নতুন কমিটি ঘোষণা করা হয়। এবারও এই কমিটির ১৮ জন নেতা পদত্যাগ করেছেন। নতুন কমিটিতেও ‘টাকার বিনিময়, আওয়ামী লীগের […]

Continue Reading

সুপারি গাছে উঠতে রাজি না হওয়ায় ১২ বছরের শিশুকে ছুরিকাঘাতে হত্যা

দিগন্তের আলো ডেস্ক :- সুপারি গাছে না উঠায় শিশুকে ছুরিকাঘাতে হত্যা লক্ষ্মীপুরে সুপারি গাছে উঠতে না চাওয়ায় রিয়াদ হোসেন (১২) নামে এক শিশুকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক রুবেল হোসেন পলাতক রয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চররুহিতা এলাকায় এ ঘটনা […]

Continue Reading

স্থানীয় সরকার নির্বাচনে প্রত্যেক ইউনিয়নে প্রার্থী দেবে এনসিপি: সারজিস

দিগন্তের আলো ডেস্ক :- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য কমিটি হওয়া খুবই জরুরি। এ জন্য আমরা দেশের প্রত্যেকটি জেলায় সফর করছি। দেশের প্রত্যেকটি ইউনিয়নে সাংগঠনিক কমিটি থাকবে। তিনি বলেন, এবার স্থানীয় নির্বাচনে দেশের প্রত্যেকটি ইউনিয়নে এনসিপি থেকে […]

Continue Reading

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির নেতাকে শোকজ

দিগন্তের আলো ডেস্ক :- লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে প্রায় এক কোটি টাকার উন্নয়নমূলক কাজের কথিত ‘ভাগবাটোয়ারা’ নিয়ে ফেসবুক লাইভে বক্তব্য দেওয়ায় শাহ শামসুদ্দোহাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপি। শাহ শামসুদ্দোহা ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ শুক্রবার (২৮ আগস্ট) ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আজাদ ও সাধারণ […]

Continue Reading

এআই’র মাধ্যমে ভুয়া ছবি তৈরি করে সংসদ সদস্যের নামে অপপ্রচারের স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

দিগন্তের আলো ডেস্ক:- লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। এআই’র মাধ্যমে একটি ভুয়া ছবি তৈরি করে স্থানীয় সংসদ সদস্যের নামে অপপ্রচারের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২৬ আগস্ট) রাতে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা থেকে […]

Continue Reading

মাংসের মাননিয়ন্ত্রণে না করে জবাই ও লাইসেন্স না থাকায় ৩৩ হাজার টাকা জরিমানা

  দিগন্তের আলো ডেস্ক :-   লক্ষ্মীপুর সদর উপজেলার গোডাউন রোড ও পৌর গোস্ত মার্কেট এলাকায় বিভিন্ন মাংসের দোকান এবং মৎস্য ও পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় যথাযথ লাইসেন্স না থাকা এবং নির্ধারিত মানদণ্ড অনুসরণ না করে পশু জবাই ও মাংস বিক্রির দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মোট ৩৩ হাজার টাকা অর্থদণ্ড করা […]

Continue Reading

দিনে আট ঘণ্টা লোডশেডিং’ তবুও অস্বাভাবিক বিল’ ক্ষুব্ধ গ্রাহক’ দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন

সাহাদাত হোসেন দিপু :- দিনের ২৪ ঘণ্টার মধ্যে প্রায় আট ঘণ্টা লোডশেডিংয়ের ভোগান্তি পোহানোর পরও মাস শেষে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের চাপ সামলাতে হচ্ছে লক্ষীপুর পৌরসভাসহ বিভিন্ন উপজেলার গ্রাহকদের। নিয়মিত বিদ্যুৎ না পেলেও আগের মাসের তুলনায় ২০ শতাংশ থেকে শুরু করে কোথাও কোথাও প্রায় দ্বিগুণ বিল এসেছে বলে অভিযোগ তাদের। একদিকে দীর্ঘ লোডশেডিং, অন্যদিকে অতিরিক্ত বিদ্যুৎ […]

Continue Reading

সম্পত্তি নিয়ে বিরোধে’ পুত্রবধূদের হামলায় শাশুড়ি-ননদ হাসপাতালে

দিগন্তের আলো ডেস্ক :- লক্ষ্মীপুরের কমলনগরে ওয়ারিশি সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই পুত্রবধূ ও নাতির হামলায় ফয়জুননেসা (৮০) নামে এক বৃদ্ধা এবং তার মেয়ে আমেনা বেগম (২৬) আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে| আহতদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে| রোববার সকালে হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা ফয়জুননেসা সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন| উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের পাঁচ […]

Continue Reading

প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে’ সংসার করা হলো না শাহীনের

দিগন্তের আলো ডেস্ক :- লক্ষ্মীপুরের রায়পুরে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন হোসেন (২০) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। রবিবার (৯ আগস্ট) বিকালে উপজেলার উত্তর চরবংশী ইউপির চরবংশী গ্রামে বিএনপি নেতা ফারুক কবিরাজের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। শাহিন হোসেন ওই গ্রামের ইয়াসিন মাঝি ও গৃহিণী হোসনে আরার বড় ছেলে। তিনি রায়পুরের হায়দরগঞ্জ […]

Continue Reading

চা দোকানের কারিগরকে অপহরণ, টাকা দিয়েও মেলেনি মুক্তি

দিগন্তের আলো ডেস্ক :- লক্ষ্মীপুরের কমলনগরে মো. বাদশাহ (২৬) নামের এক চা দোকানের কর্মচারী অপহরণের শিকার হয়েছেন। মুক্তিপণ হিসেবে ১০ হাজার টাকা দেওয়ার পরও তাকে ছেড়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে তার পরিবার। শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে অপহরণের শিকার হন তিনি। অপহৃত মো. বাদশাহ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা […]

Continue Reading