দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দিতে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরাদ নামে এক বাক্প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুরাদ সদর উপজেলার চাঁদখালী গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় সবার পরিচিত মুখ ছিলেন। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সুপারি পাড়তে গাছে ওঠার সময় বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তাঁর মৃত্যু হয়।
মুরাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাঁকে ক্ষমা করে জান্নাত নসিব করুন। আমিন।