জামসেদ হিমেল:-
ঈদুল আজাহা উপলক্ষে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার পুরাতন দাসের হাট এলাকায় সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন শান্ত ক্লাব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিবারের মতো এবারও ক্লাবের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
শুক্রবার (২৯ মে) মাংস বিতরণ অনুষ্ঠানে ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম রুবেল বলেন, “ঈদের আনন্দ তখনই সার্থক হয় যখন তা সবার মাঝে ভাগ করে নেওয়া যায়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন ঈদে আনন্দের অংশীদার হতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মাহমুদ বলেন,শান্ত ক্লাব সবসময় মানবতার কল্যাণে এবং পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।” শান্ত ক্লাবের সাংগঠনিক সম্পাদক খসরু রায়হান রিজন ভূঁইয়া সমাজের সামর্থ্যবান ও বিত্তবানদেরও এভাবে দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন,শান্ত ক্লাবের প্রচার সম্পাদক মোহাম্মদ রাশেদ ও নির্বাহী সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সফল করতে ক্লাবের একঝাঁক উদ্যমী স্বেচ্ছাসেবক নিরলসভাবে কাজ করেন।