কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযানে বিপুলসংখ্যক মাদকসহ আটক ২

অপরাদ রামগতি

দিগন্তের আলো ডেস্ক :-

শুক্রবার ১৫ মে ২০২৬ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান।

লক্ষ্মীপুরের রামগতি থানাধীন রামগতি বাজার সংলগ্ন এলাকায় গত ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় কোস্ট গার্ড স্টেশন রামগতি কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এইসময় ১ টি ব্যাটারি চালিত অটোরিকশা তল্লাশি করে প্রায় ২ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ৭ কেজি গাঁজা, নগদ ২ হাজার ৯৩০ টাকা এবং অটোরিকশাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত গাজা, নগদ অর্থ, অটোরিকশা এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

‎প্রেস রিলিজে আরও বলা হয়, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ডের ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *