দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ্মীপুরের কমলনগরে গিয়াস উদ্দিন (৪০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। রবিবার (৩০ আগস্ট) রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম গিয়াস উদ্দীন। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রুহুল আমিনের ছেলে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার (২৯ আগস্ট) রাতে টাকা লেনদেন নিয়ে নিহত গিয়াস উদ্দীনের সঙ্গে চাচাতো ভাই ইসমাইলের কথা-কাটাকাটি হয়।
এক পর্যায়ে ইসমাইল গিয়াসউদ্দিনকে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরদিন (৩০ আগস্ট) রাতে গিয়াস উদ্দিন মারা যায়।