লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার দিঘলী ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধ জুয়া খেলার আসর থেকে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) রাত ৩টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সদর সার্কেল হোসাইন মোহাম্মদ রায়ন কাজেমীর তত্ত্বাবধানে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানে চন্দ্রগঞ্জ থানাধীন ১৩ নম্বর দিঘলী ইউনিয়নের একটি এলাকায় অবৈধ জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে ৮ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০৪টি প্লেইং কার্ড (তাস), নগদ ৪ হাজার ৮০০ টাকা এবং তাস খেলার হিসাব সংরক্ষণের একটি খাতা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অবৈধ জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে The Public Gambling Act, 1867 এর ৩/৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।