দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৬ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সেলিম হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত সেলিম হোসেন পশ্চিম শোশালিয়া এলাকার জামালের বাড়ির বাসিন্দা। শনিবার দুপুর প্রায় ২টার দিকে প্রবাসী আব্দুর রহিমের বসতঘরের ছাদে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী শিশুটি পশ্চিম শোশালিয়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রামগঞ্জ থানায় শিশু ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
মামলার পর রামগঞ্জ থানার এসআই বাবল আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে অভিযুক্ত সেলিম হোসেনকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তাকে সংশ্লিষ্ট শিশু ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।