দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ্মীপুরের রামগঞ্জে আংটি নিয়ে পারিবারিক বিরোধের জেরে নিজ মাকে ব’টি দিয়ে এলোপাতাড়ি কু’পি’য়ে গুরুতর আহত ও হ’ত্যা’চে’ষ্টার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। গত কাল ভোররাতে উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাহার বাড়িতে এই হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। অভিযুক্ত ছেলের নাম হাছান।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক পর্যায়ে একটি আংটি নিয়ে মা ও ছেলের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে ভোররাতে ঘরে থাকা ধা’রা’লো ব’টি দিয়ে মায়ের ওপর অতর্কিতে হা’ম’লা চালায় হাছান। হামলায় ওই মায়ের শরীরের বিভিন্ন স্থানে প্রায় ৪০টির মতো কো’পে’র মারাত্মক দাগ রয়েছে বলে জানা গেছে।
ঘটনার পরপরই স্থানীয়রা ও স্বজনরা র’ক্তা’ক্ত ও আশঙ্কাজনক অবস্থায় মাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বজনরা।
নিজ পেটের সন্তানের হাতে মায়ের ওপর এমন নৃশংস হামলার খবর ছড়িয়ে পড়ার পর পুরো এলাকায় তীব্র ক্ষোভ, আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্ত হাছানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।