দিগন্তের আলো ডেস্ক:-
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মান্নান তালুকদার বাড়ির বাসিন্দা এবং পানপাড়া স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সিরাজুল ইসলাম তালুকদার রোববার (১৪ জুন) সকাল ১১টার দিকে নিজ কর্মস্থলে ক্লাস নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সহকর্মী ও শিক্ষার্থীরা দ্রুত এগিয়ে এলেও পরিস্থিতির অবনতি ঘটে এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ধারণা করা হচ্ছে, আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।
হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় পুরো শিক্ষাপ্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে আসে। প্রিয় শিক্ষককে হারিয়ে শিক্ষার্থীরা শোকাহত হয়ে পড়ে এবং সহকর্মীদের মাঝেও নেমে আসে গভীর শোক।
স্থানীয়রা জানান, সিরাজুল ইসলাম তালুকদার ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও শিক্ষানুরাগী মানুষ। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে গভীর শোক বিরাজ করছে।