দিগন্তের আলো ডেস্ক :-
শুক্রবার ১৫ মে ২০২৬ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান।
লক্ষ্মীপুরের রামগতি থানাধীন রামগতি বাজার সংলগ্ন এলাকায় গত ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় কোস্ট গার্ড স্টেশন রামগতি কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এইসময় ১ টি ব্যাটারি চালিত অটোরিকশা তল্লাশি করে প্রায় ২ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ৭ কেজি গাঁজা, নগদ ২ হাজার ৯৩০ টাকা এবং অটোরিকশাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত গাজা, নগদ অর্থ, অটোরিকশা এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
প্রেস রিলিজে আরও বলা হয়, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ডের ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।