দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষীপুর জেলার কমলনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদেরকে সোমবার (২৭ এপ্রিল ) জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ হাসান (৩৩) মেহেদী হাসান মেহেরাজ (২২) এবং মোঃ আরিফ (২৪)
পুলিশ জানায়, তারা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। ২০ থেকে ২৫ জনের একটি সংঘবন্ধ ডাকাতদল দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে।
আন্ত:জেলা ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে।