জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত ৮

রায়পুর

 

দিগন্তের আলো ডেস্ক :-

 

লক্ষ্মীপুরের রায়পুরে বিরোধকৃত জমি ও নতুন মন্দির করা নিয়ে হিন্দু ধর্মাবলম্বী দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের নারীসহ ৮ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ২টায় উপজেলার চরপাতা ইউনিয়নের দক্ষিন চরপাতা গ্রামে ঠাকুর বাড়ীর হিন্দু সম্প্রদায়ের কাজল দাস ও সুমন শাহার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, দক্ষিন চরপাতা গ্রামের ঠাকুর বাড়ীতে ১৯৯৫ সালের নির্মাণ করা দীর্ঘ ৩৩ বছর ধরে গোপাল গিরিধিরি মন্দিরে পুজা করে আসছে ভক্তরা। যা মানতে নারাজ একই এলাকার সুমন সাহার লোকজন। গত কয়েকদিন ধরে সুমন সাহার সহযোগিতায় তার অনুসারী লোকজন পুরাতন মন্দিরের পাশে আরেকটি নতুন মন্দির করে পূজা প্রার্থনা শুরু করেন । এ নিয়ে দুই পক্ষের (কাজল দাস ও সুমন সাহার) ভক্তদের মধ্যে ক্ষোভ ও বিরোধ চরম পর্যায়ে পৌঁছায়।

 

বৃহস্পতিবার সকালে বিরোধকৃত জমি ও মন্দির নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে সংঘর্ষে জড়ান। এতে দুই পক্ষেরই ৮ জন আহত হয়। দুপুরে আহত কাজল বনিক আদালতে ১৪৪ ধারা আইনে লক্ষ্মীপুর আদালতে মামলা করলে বিচারক স্থিতিবস্তা বজায় রাখতে পুলিশকে নির্দেশ দেন। কিন্তু আদালতের কাগজপত্র নিয়ে বাড়ীতে ওই মন্দিরের সামনে সাংবাদিক নিয়ে কাজল দাস উপস্থিত হলেই সেসহ তার পরিবারের সদস্যদে উপর হামলা চালায় সুমন সাহার লোকজন।

 

এতে উভয় পক্ষের কমপক্ষে নারীসহ ৮ ব্যক্তি আহত হয়। এতে কাজল চন্দ্র দাস, পপি দাস, আদিত্য দাস, বিমল দাস, রাজিব দাস ও সুমন সাহা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

আহত পপি দাস জানান, ১৯৯৫ সাল থেকে পুরাতন জায়গায় মন্দিরে পূজা প্রার্থনা করে আসছেন ভক্তরা। ভালই চলছিলো, ভক্তদের আনাগোনা বাড়ছে। এটা সুমন সাহাসহ তার লোকজন মেনে নিতে পারেননি। কয়েকদিন ধরে বিতর্কিত জায়গা দখল করে সেখানে নতুন মন্দির নির্মাণ করেন। এতে আমরা বাঁধা দিলে তাঁরা গায়ে পড়ে ঝগড়া করে মারধর করেছে।

 

অভিযুক্ত সুমন সাহা জানান, পুরাতন মন্দিরের পাশে আরেকটি নতুন মন্দির নির্মাণ করা যেতেই পারে। এ নিয়ে ঝগড়া করে কাজল দাসের লোকজন। ওই ঝগড়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার ৭-৮জন তাঁদে ওপর হামলা কর।

 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করেছে। এক পক্ষ জমির বিরোধ ও নতুন মন্দির করা নিয়ে আদালতে মামলা করেছেন। তবে এখন পর্যন্ত মারামারির ঘটনায় কোন পক্ষ মামলা দায়ের করেননি। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *