সাহাদাত হোসেন দিপু”
দিগন্তের আলো ডেস্ক:-
লক্ষীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ই এপ্রিল ২০২৬) আয়োজিত এ সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
মান্দারী ইউনিয়ন যুবদলের সভাপতি মো: অহিদ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সিদ্দিক (রাজু) ‘র সঞ্চালনায় আয়োজিত অনুষ্টানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মো: আবদুল আলিম হুমায়ুন, প্রধান অতিথি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম ইউছুফ ভূইয়া’ সাধারণ সম্পাদক চন্দ্রগঞ্জ থানা বিএনপি। প্রধান বক্তা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাছান লিংকন।
এইছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মাহমুদুল করিম দিপু, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত উল্যাহ, ১ম যুগ্ম আহবায়ক আবদুল খালেক মেম্বার, সদস্য সচিব আবদুল মুকিত সোহেল, মান্দারী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাহাদাত হোসেন বাবলু, সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম অন্তর।
সম্মেলনে বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণই সংগঠনের ভিত্তি মজবুত করবে। পাশাপাশি আগামীর রাজনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
কর্মী সম্মেলনটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।