সন্ত্রাস বিরোধী মামলায় আওয়ামীলীগের ৪ নেতাসহ ৯জন আটক

রামগঞ্জ

দিগন্তের আলো ডেস্ক:-

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী, চুরির মামলার ২ জন এবং পরোয়ানাভুক্ত ৩ জনসহ ৯ আসামিকে গ্রেপ্তার  করেছে রামগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই ২০২৫ তারিখে রুজু হওয়া একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আসামি হিসেবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, চন্ডিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিবুর রহমান ফাহিম (২৬), চন্ডিপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য মোঃ সাইফুল ইসলাম আরজু (৩২), পশ্চিম বরিআইশ এলাকার আওয়ামী লীগের সক্রিয় সদস্য শাহ আলম (৫৩) এবং যুবলীগের সক্রিয় সদস্য মোঃ রুবেল হোসেন (৩১)। এছাড়া অন্য মামলায় ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, মোঃ মাসুম হোসেন (৪৩) এবং চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার পয়ালজোষ এলাকার বাসিন্দা ও রামগঞ্জ থানার  মো. শাওন হোসেনসহ ৯জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়।।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত সব আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *