রায়পুরে বৃদ্ধ হানিফ মিয়া হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

আইন আদালত রায়পুর

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ হানিফ মিয়া (৭০) হত্যা মামলার প্রধান আসামি মো. বারেক (৫৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী এবং র‍্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুরের যৌথ অভিযানে শনিবার (৬ জুন) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে দিনাজপুর জেলার বিরল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত হানিফ মিয়া গত ৩১ মে সকালে রায়পুর উপজেলার ৫ নম্বর চরপাতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরপাতা এলাকায় নিজ বাড়ির পূর্ব পাশে গোয়ালঘর নির্মাণের কাজ করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে আসামিরা তার ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে আলমগীর হোসেন রিপন বাদী হয়ে রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‍্যাব।

এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে প্রধান আসামি মো. বারেকের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *