রামগতিতে সন্তানের গলায় অস্ত্র ধরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ

অপরাদ কমলনগর

দিগন্তের আলো ডেস্ক :-

(তিন দিনেও মামলা নেয়নি পুলিশ)

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় শিশুসন্তানের গলায় অস্ত্র ধরে এক গৃহবধূকে ছয়জন মিলে সংঘবদ্ধ ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে এই ঘটনা ঘটে।

তবে ঘটনার তিন দিনেও গতকাল বুধবার রাত ৯টা পর্যন্ত মামলা নেয়নি পুলিশ। এই ঘটনায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় রয়েছে ভুক্তভোগীর পরিবার।
ভুক্তভোগী গৃহবধূ ও তাঁর স্বামীর অভিযোগ, ঘটনার পর দিনই তাঁরা থানায় লিখিত অভিযোগ করতে গেলে পুলিশ মামলা নিতে টালবাহানা করে। তিন দিন ধরে তাঁরা থানার বারান্দায় ঘোরাঘুরি করলেও মামলা নেওয়া হয়নি।

খবর পেয়ে এই প্রতিবেদক থানায় গেলে নড়েচড়ে বসে পুলিশ। তখন ভুক্তভোগীর পরিবারকে ডেকে একটি লিখিত অভিযোগ গ্রহণ করে পুলিশ। তবে লিখিত অভিযোগটিকে মামলা হিসেবে নেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *