দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ্মীপুরের রামগতিতে জড়ো হয়ে আওয়ামী লীগের পক্ষে ‘উস্কানিমূলক’ স্লোগান দেওয়ার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী ইয়াসিন আরাফাতকে আটক করা হয়েছে। পরে ছাত্রলীগের ১২ কর্মী-সমর্থকের নামে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। এতে ইয়াসিনকে গ্রেপ্তার দেখানো হয়।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) ময়নাল হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
অভিযুক্ত হলেন ইয়াসিন চরআলগী ইউনিয়নের চরমেহার গ্রামের আব্দুল্লাহ আব্দুলের ছেলে। অন্যরা হলেন ফয়সাল, মো. বাচ্চু রিপন, মারুফ, নিশান, সজীব, আসিফ, সাজিদ, সামুরা, রাহাত, আল-আমিন ও ফাহিম। তারা উপজেলার চর আলগী ও বড়খেরী ইউনিয়নসহ বিভিন্ন এলাকার বাসিন্দা। তবে তাদের কারো পদ পদবী নেই, তারা কর্মী সমর্থক বলে জানা গেছে।