মিথ্যা দলিল দিয়ে নামজারিতে জাল খতিয়ান দাখিল করায় কমলনগরে দুইজনের কারাদণ্ড

কমলনগর

 

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মিথ্যা দলিল দাখিল করে নামজারি খতিয়ান সৃজনের অভিযোগে দুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ জুন ২০২৬) উপজেলা ভূমি অফিসে পরিচালিত মিসকেস আদালতের কার্যক্রম চলাকালে এ ঘটনা ধরা পড়ে। আদালতে উপস্থাপিত কাগজপত্র যাচাই-বাছাইয়ের এক পর্যায়ে মিথ্যা দলিল দাখিল করে নামজারি খতিয়ান সৃজনের প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর ঠিকা এলাকার বাসিন্দা নয়ন বেগম ও ইকবাল হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তারা উভয়েই নূরনবীর সন্তান।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, সরকারি নথিপত্র যাচাইয়ের সময় জাল বা মিথ্যা দলিল ব্যবহারের বিষয়টি শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ভূমি সংক্রান্ত কাজে জাল কাগজপত্র ব্যবহারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *