ইউপি চেয়ারম্যান রাসেলকে আটক করেছে ডিবি

কমলনগর

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুরের কমলনগরে মির্জা আশরাফুল জামান রাসেল নামে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৭ জুন) রাত ৯টার দিকে উপজেলার ফাজিল মিয়ার হাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মির্জা আশরাফুল জামান রাসেল উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি ফাজিল মিয়ার হাট এলাকার বাসিন্দা এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সরকারের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে রাসেলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তিনি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, মির্জা আশরাফুল জামান রাসেল আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *