জমি সংক্রান্ত বিরোধের জেরে ৫ জনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ

অপরাদ লক্ষ্মীপুর

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের নারীসহ পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ অভিযোগ উঠেছে। আরিফ হোসেন রিকি, কামাল হোসেন,মেহেরাজ হোসেন,রেহেনা বেগম ও জুনায়েদ হোসেন এর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীরা লক্ষ্মীপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছে।

শনিবার ৬মে দুপরে লক্ষ্মীপুর ৬নং ওয়ার্ড বশির উদ্দিন সওদাগর বাড়িতে  এ হামলার ঘটনা ঘটে। এতে নাজিম উদ্দিন, সালাহ উদ্দিন, ফেরদৌসী বেগম সহ ৫ জন গুরুতর আহত হয় তারা সবাই লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

আহত এবং অভিযুক্তরা সবাই একই বাড়ির বাসিন্দা। 

অভিযোগ সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ একটি জমিতে নির্মাণকাজ শুরু করলে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা নাজিম উদ্দিনের উপর হামলা চালায় তাকে রক্ষা করতে এগিয়ে এলে সালাহ উদ্দিনের, ফেরদৌসি সহ অন্যদের এলোপাতাড়ি মারধর করা হয়। স্থানীয়রা আহতদের  উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। 

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। 

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

এবিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি তদন্ত ঝলক মহন্ত বলেন, হামলা ও মারধরের ঘটনায় একটা অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *