নানার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার,১১ বছরের শিশু

অপরাদ কমলনগর

দিগন্তের আলো ডেস্ক:-

লক্ষ্মীপুরের রামগতিতে নানা বাড়িতে বেড়াতে এসে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার চরবাদাম ইউনিয়নের চর সীতা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত লম্পট মামুনকে গ্রেফতার করেছে রামগতি থানা পুলিশ। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। সম্প্রতি ঈদকে ঘিরে পরিবারের সঙ্গে সে রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের চর সীতা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরে সুযোগ বুঝে প্রতিবেশী মামুন শিশুটিকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হলে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাটির গুরুত্ব দিয়ে রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত মামুনকে আটক করে।
এদিকে ঘটনাটি সোমবার দুপুরে ঘটলেও অভিযুক্তকে আটকের পর রাত সাড়ে নয়টার দিকে বিষয়টি গণমাধ্যমের নজরে আসে।

এ বিষয়ে শিশুটির মা কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার ছোট্ট মেয়েটা আনন্দের সাথে নানার বাড়িতে ঈদ করতে এসেছিল। কিন্তু এই নরপশু মামুন আমার মেয়ের জীবনটা এভাবে বিষিয়ে দিল। আমি একজন মা হিসেবে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। শিশুটির নানি বাদি হয়ে লম্পটের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান অভিযুক্ত মামুনকে আটক এবং শিশুটি ধর্ষণের শিকার হয়েছেন বলে নিশ্চিত করে বলেন, শিশুটি ধর্ষণের শিকার হয়েছেন বলে নিশ্চিত হয়েছেন তিনি। এবিষয়ে শিশুটির পরিবারের পক্ষ মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

অভিযুক্ত মামুনকে থানা হেফাজতে রাখা হয়েছে।
এদিকে এলাকার সর্বস্তরের মানুষ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *