যুবদল নেতা হত্যা মামলার : প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব

দিগন্তের আলো ডেস্ক :- লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বিল্লাল হোসেন মিশরী হত্যা মামলার প্রধান আসামি আরমান হোসেন ওরফে রহমান (২৮)কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার সন্ধ্যায় ঢাকার কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব–১১, সিপিসি–৩ নোয়াখালীর একটি দল রোববার সন্ধ্যার পর ঢাকার কদমতলী এলাকায় অভিযান […]

Continue Reading

ঈদের পোশাক কিনতে এসে প্রাণ হারালেন কলেজ ছাত্র

  দিগন্তের আলো ডেস্ক:- ইনসেটে লক্ষ্মীপুরের রামগঞ্জে আল মনসুর ড্রাগ হাউজের ছাদের অংশ ধসে পড়ে নিহত ফরহাদ হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জে আল মনসুর ড্রাগ হাউজের পুরাতন একটি ছাদের অংশ ধসে পড়ে ফরহাদ হোসেন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন পথচারী আহত হয়েছেন। রোববার (০৮ মার্চ) বিকেলে রামগঞ্জ শহরের পুলিশ বক্সের পশ্চিম […]

Continue Reading

তফসিল ঘোষণা না হতেই ইউপি চেয়ারম্যানদের ফরম বিক্রি করছে বিএনপি

দিগন্তের আলো ডেস্ক :- স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মাঝে ফরম বিতরণ শুরু করেছে। এতে প্রতিটি ফরমের জন্য ৫০০ টাকা নেওয়া হচ্ছে। এছাড়া ফরম জমা দেওয়ার সময় ১০ হাজার টাকা নেওয়া হবে বলে অভিযোগ উঠেছে। তবে এ টাকা দিতে আগ্রহী নয় অধিকাংশ নেতাকর্মীরা। এ ঘটনায় […]

Continue Reading

যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর স্বামীর অমানবিক নির্যাতন সিসিটিভি ফুটেজ ভাইরাল: স্বামী আটক

দিগন্তের আলো ডেস্ক :- লক্ষ্মীপুরের রায়পুরে যৌতুকের দাবিকে কেন্দ্র করে স্ত্রীর ওপর স্বামীর অমানবিক নির্যাতনের একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নির্যাতনের সেই ঘটনার সিসিটিভি ফুটেজ শনিবার ফেসবুকে ভাইরাল হলে এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনাটি উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মিয়ারহাট এলাকায়। নির্যাতনের শিকার গৃহবধূ সুমি আক্তার। অভিযুক্ত স্বামী সোহাগ মাঝি (৩৮) […]

Continue Reading

বিলের পানি ব্যবহার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আহত ১২

দিগন্তের আলো ডেস্ক :- লক্ষ্মীপুরের রামগঞ্জে বিলের পানি নিয়ে একই বাড়ির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১২ জন আহত হয়েছে। উপজেলার ভোলাকোট ইউনিয়নের পূর্ব টিওরি গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। শনিবার (৭ মার্চ) দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব […]

Continue Reading

জুয়ার আসরে ডিবির অভিযান, নগদ টাকাসহ আটক ৪” পৃথক অভিযানে মাদকসহ আটক ১

দিগন্তের আলো ডেস্ক :- জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও স্থানীয় থানা পুলিশ মঙ্গলবার, ৬ মার্চ ২০২৬, জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে জুয়া ও মাদক বিরোধী গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, চন্দ্রগঞ্জ থানার ১৪ নং মান্দারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ যাদিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিনজনকে জুয়া […]

Continue Reading

লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্র কার্তুজসহ ৩ ডাকাত গ্রেফতার

দিগন্তের আলো ডেস্ক :- লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ তিনজন ডাকাতকে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে ১৪নং মান্দারী ইউনিয়নের […]

Continue Reading

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা

                দিগন্তের আলো ডেস্ক :- ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে দরবার হোটেল, আলাউদ্দিন, তাহেরা ডেন্টাল কেয়ার ও নিউ জান্নাত বেকারি, নামে তিনটি রেস্টুরেন্ট ও একটি বেকারিকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়। পবিত্র রমজান উপলক্ষে সোমবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরে […]

Continue Reading

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন

দিগন্তের আলো ডেস্ক:- সোমবার (২ মার্চ) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের আবুলের গোজা এবং রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আনোয়ার হোসেন (৫৫) ও রাকিব হোসেন (৩০)। রাকিব সদর উপজেলার শাকচর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। আনোয়ার রায়পুরের চরপাতা এলাকার বাসিন্দা ও টিউবওয়েল মিস্ত্রি। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, […]

Continue Reading

ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, জরিমানা আদায়

দিগন্তের আলো ডেস্ক :- জনসাধারণের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে লক্ষ্মীপুরের রায়পুর শহরের প্রধান সড়কে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের সামনে ফুটপাত দখল করায় ২০ ব্যাবসায়ীর ২৪ হাজার টাকাজরিমানা করা হয়। রোববার (১ মার্চ) বিকেলে শহরের প্রধান সড়কসহ কয়েকটি সড়কের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও […]

Continue Reading