লক্ষ্মীপুরে সিন্দুক ভেঙে মসজিদ থেকে লাখ টাকা চুরি

অপরাদ সদর

 

দিগন্তের আলো ডেস্ক :-

 

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে একটি মসজিদের সিন্দুক ভেঙে চুরির ঘটনা ঘটেছে। 

আজ শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর আনুমানিক ৩ টার দিকে  ভবানীগঞ্জ ইউনিয়নের  ৫ নং ওয়ার্ডের চরমনসা এলাকার হাজিনী জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে। 

 

মসজিদ কমিটির ধারণা, সিন্দুক ভেঙে আনুমানিক ১ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে চোরচক্র।

 

মসজিদ কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার জুমার নামাজের সময় মুসল্লিদের দেওয়া দানসহ সিন্দুকে আগের জমানো বেশ কিছু টাকা ছিল। জুমার নামাজ শেষে সবাই বাড়ি চলে যাওয়ার পর মসজিদ ফাঁকা ছিল। পরবর্তীতে আসরের নামাজের সময় মসজিদের ইমাম ও মুসল্লি কমিটির সদস্যরা মসজিদে এসে দেখতে পান যে সিন্দুকটি ভাঙা অবস্থায় পড়ে আছে এবং ভেতরে থাকা সব টাকা নিয়ে গেছে চোরেরা। 

 

কমিটির সদস্যরা জানান, সিন্দুকে আনুমানিক ১ লক্ষ টাকার মতো ছিল। দিনের আলোতে মসজিদের মতো পবিত্র জায়গায় এমন চুরির ঘটনায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *