নিজ বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে তদন্ত

রায়পুর

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার ২ নং ওয়ার্ডে এক তরুণীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শ‌নিবার ১৮ এপ্রিল ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রায়পুর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। একই সঙ্গে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *