জুয়ার আসরে ডিবির অভিযান, নগদ টাকাসহ আটক ৪” পৃথক অভিযানে মাদকসহ আটক ১

অপরাদ সদর

দিগন্তের আলো ডেস্ক :-

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও স্থানীয় থানা পুলিশ মঙ্গলবার, ৬ মার্চ ২০২৬, জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে জুয়া ও মাদক বিরোধী গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, চন্দ্রগঞ্জ থানার ১৪ নং মান্দারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ যাদিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিনজনকে জুয়া খেলার সময় আটক করা হয়।

আটককৃতরা হলেন:
আবুল কালামের ছেলে মোঃ মনির হোসেন (২৮), মৃত মফিজুল হকের ছেলে আবদুল ওয়াদুধ (৫৫), উভয়ের বাড়ি জাদিয়া, চন্দ্রগঞ্জ, এছাড়াও মৃত সাইদুল হকের ছেলে মোঃ সুমন (৪৫) তার বাড়ি আঠিয়া তলী (ইদ্রিস হাজীবাড়ি), পৌর ১১ নং ওয়ার্ড, সদর, লক্ষ্মীপুর।

অভিযানকালে দুইটি নাম্বারবিহীন মোটরসাইকেল, জুয়ার সরঞ্জাম এবং ২৬৩০ টাকা জব্দ করা হয়েছে। অপরাপর আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

একই দিনে, রাত ৯:৩০ ঘটিকার সময় রামগতি থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রামগতি থানাধীন ৩ নং চর পোড়াগাছা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে আমির হোসেন (৫৮), পিতা: নুর উদ্দিন, পূর্ব চর কলাকোপা, আটক করে। ধৃত আসামীর বাড়ি থেকে ১ কেজি গাজা জব্দ করা হয়েছে। আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

জেলা গোয়েন্দা শাখা এবং স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জুয়া ও মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *