লক্ষ্মীপুরে আন্তঃকলেজ ফুটবলে চ্যাম্পিয়ন প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ

খেলাধুলা সদর

 

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। এ নিয়ে টানা তিনবার জেলা চ্যাম্পিয়ন প্রতিষ্ঠানটি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের গোলকিপার ইফতেখার হাসান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে জেলা স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল ম্যাচে টাইব্রেকারে জয় পায় কাজী ফারুকী কলেজ। এতে দত্তপাড়া ডিগ্রি কলেজ রানার্সআপ হয়েছে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারর্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আ. হ. ম মোশতাকুর রহমান, লক্ষ্মীপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি মহসিন কবির স্বপন, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের প্রিন্সিপাল নুরুল আমিন, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, দত্তপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুল আমিন বুলবুল ও ক্রীড়া শিক্ষক ইলিয়াস আহমেদ প্রমুখ।

প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের প্রিন্সিপাল নুরুল আমিন বলেন, পড়লেখার পাশাপাশি শিক্ষার্থীদেরকে আমরা উৎসাহ দিয়ে আসছি। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠান জেলায় সেরা হয়েছে। এবার ফুটবলেও চ্যাম্পিয়ন হয়েছে। এ নিয়ে টানা তিনবার আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি।

জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু বলেন, জেলার ১২টি কলেজ টুর্নামেন্ট অংশগ্রহণ করে। ১ ডিসেম্বর এ টুর্নামেন্টের খেলা শুরু হয়। ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *