কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৫
দিগন্তের আলো ডেস্ক :- লক্ষ্মীপুরে কাভার্ড ভ্যান-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তানিয়া আক্তার সাথী (৩১) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন আহত হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তানিয়া আক্তার সাথী সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার আবুল হাসেমের স্ত্রী। হতাহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। […]
Continue Reading