জমি সংক্রান্ত বিরোধের জেরে চার জনকে পিটিয়ে রক্তাক্ত জখম।

  দিগন্তের আলো ডেস্ক ঃ- লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের চার জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ভুক্তভোগীদের মধ্যে আনোয়ারা বেগম নামে এক নারী বাদী হয়ে রামগতি উপজেলা ভূমি অফিসের কর্মচারী (চেইনম্যান) আহাম্মদসহ পাঁচ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। আনোয়ারা লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আবিরনগর এলাকার মৃত […]

Continue Reading

লক্ষ্মীপুরে কুকুর-বিড়ালের কামড়ে একদিনে শতাধিক মানুষ হাসপাতালে

দিগন্তের আলো ডেস্ক :- লক্ষ্মীপুরে কুকুর ও বিড়ালের কামড়ে শতাধিক নারী-পুরুষ-শিশু আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা সদর হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। জেলার বিভিন্ন এলাকায় কুকুর-বিড়ালের কামড় ও আঁচড়ে আহত হয়েছেন তারা। আহতদের মধ্যে ভ্যাকসিন নিয়েছেন, মোহাম্মদ পাটওয়ারী (১৫ মাস), মো. মুয়াজ (১৬), আবির (আড়াই বছর), আব্দুর রহিম (৫৫), […]

Continue Reading

অপরাধ দমনে সিসি ক্যামেরার আওতায় লক্ষীপুর

  দিগন্তের আলো ডেস্ক ঃ- নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে লক্ষ্মীপুর জেলা শহরকে ক্লোজড সার্কিট ক্যামেরার (২০০ সিসি ক্যামেরা) আওতায় আনা হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে কয়েকদিন আগে শুরু হওয়া এ কার্যক্রম আগামী কয়েক দিনের মধ্যে শেষ হবে বলে পুলিশ সুপার কার্যলয় সূত্রে জানা গেছে। পুরো শহরসহ দালালবাজার পর্যটন এলাকা সিসি ক্যামেরার আওতায় এলে অপরাধ কমবে। আর […]

Continue Reading

অস্ত্র মামলায় ইউপি সদস্য গ্রেফতার

দিগন্তের আলো ডেস্ক ঃ- লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত ইউপি সদস্য গ্রেফতার জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২৫ জানুয়ারি ২০২৪ লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত ইউপি সদস্য গ্রেফতার নোয়াখালীর চাটখিল থানার অস্ত্র মামলায় ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম টেলুকে গ্রেফতার করা হয়েছে। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের […]

Continue Reading

সড়ক দখল করে ট্যাংক নির্মাণ করায় জরিমানা

  দিগন্তের আলো ডেস্ক ঃ- লক্ষ্মীপুরে অবৈধভাবে সড়ক দখল করে সেপটিক ট্যাংক নির্মাণ করায় মজিবুর রহমান ফারুক নামে এক ব্যাক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মোল্লার হাটে এ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি […]

Continue Reading

কোনো চাঁদাবাজি চলবে না যত প্রভাবশালী হোক; তাকে ছাড় দেওয়া হবে না

দিগন্তের আলো ডেস্ক ঃ- লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেছেন, পুলিশ ক্লিয়ারেন্সের নামে ৫০০-২০০০ টাকা বা কোনো মামলা করতে গেলে টাকা না দিলে হবে না, এখন থেকে এটা বন্ধ করতে হবে। মামলা করতে গেলে টাকা লাগে না এই কথা ওসি সাহেব বললে হবে না। জনগণের […]

Continue Reading

চাঁদা দাবির অভিযোগের মামলায় দুই ইউপি সদস্য কারাগারে

দিগন্তের আলো ডেস্ক ঃ- লক্ষ্মীপুরের কমলনগরের চরকাদিরা ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল্লাহ খালেদ ও নিজাম উদ্দিনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। রফিক উল্যা নামের এক ভূমিহীনকে খাস জমি থেকে উচ্ছেদের চেষ্টা ও তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের মামলায় তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২১ জানুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (কমলনগর) আদালতের বিচারক ভিক্টোরিয়া […]

Continue Reading

গ্যাসের হাহাকারে ধুঁকছে লক্ষীপুর জনদুর্ভোগ বেড়েছে অতিমাত্রায়।

  দিগন্তের আলো ডেস্ক ঃ- গ্যাস না থাকায় ইলেকট্রিক চুলায় রান্না করছেন এক গৃহিণী। শুক্রবার বিকালে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেহমুনী এলাকায় গ্যাস না থাকায় ইলেকট্রিক চুলায় রান্না করছেন এক গৃহিণী। শুক্রবার বিকালে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেহমুনী এলাকায়ছবি: প্রথম আলো ঘরের বাইরে মাটির চুলা পেতে রান্না করতে বসেছেন লক্ষ্মীপুর পৌরসভার কলেজ রোড এলাকার গৃহিণী ফাতেয়া বেগম। […]

Continue Reading

লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই ৪ দোকান

  দিগন্তের আলো ডেস্ক ঃ- লক্ষ্মীপুর চকবাজারস্থ পৌর হকার্স মার্কেটে আগুন লেগে ৪ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (১৯জানুয়ারি) সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডে ভগবতি ভান্ডার, ফিরোজ ষ্টোর, লোকনাথ মিষ্টান্ন ভান্ডার ও মুসলিম লাইব্ররিসহ চারটি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সাভিস ও […]

Continue Reading

লক্ষীপুরে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিগন্তের আলো ডেস্ক ঃ- লক্ষীপুরের সদর উপজেলা থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর কলে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দু’জন হলেন— ফরহাদ হোসেন ফাহিম (২৩) ও হাসান গাজী (২২)। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বুধবার বিকেলে লক্ষ্মীপুর সদরের […]

Continue Reading