বন্যায় লক্ষ্মীপুরে ১৮ হাজার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত

  দিগন্তের আলো ডেস্ক ঃ- লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলায় বন্যায় ক্ষতির শিকার হয়েছে প্রায় সাড়ে ৫ লাখের বেশি পরিবারের ১০ লাখের বেশি মানুষ। এখন পর্যন্ত ১৮ হাজার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। মানবেতর জীবনযাপন করছেন এসব ঘরের বাসিন্দারা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের শিকার সদর উপজেলার পূর্বাঞ্চলের ১২টি ইউনিয়ন ও লক্ষ্মীপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৪ লাখের বেশি মানুষ। […]

Continue Reading

ছাত্র আন্দোলনে নিহত আফনানের মরদেহ উত্তোলন, মা-বোনের আহাজারি

দিগন্তের আলো ডেস্ক ঃ- লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগের গুলিতে নিহত শিক্ষার্থী সাদ আল আফনান পাটওয়ারীর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মামলার তদন্তের জন্য আদালতের নির্দেশে দাফনের ৩০ দিন পর তার মরদেহ উত্তোলন করেছে প্রশাসন। এ সময় আফনানের মা নাছিমা আক্তার ও বোন জান্নাতুল মাওয়াসহ স্বজনদের আহাজারি করতে দেখা যায়। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা […]

Continue Reading

লক্ষীপুরে বন্যায় যারা ঘর হারিয়েছেন ” তাদেরকে নতুনভাবে ঘর করে দেওয়া হবে : ধর্ম উপদেষ্টা

  দিগন্তের আলো ডেস্ক ঃ- ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দুর্যোগ দুর্দিনে সরকার ও আমরা আপনাদের পাশে আছি। আলেম সমাজও আপনাদের পাশে আছে। বন্যায় যাদের ঘর ভেসে গেছে, তাদের নতুনভাবে ঘর করে দেওয়া হবে। আপনাদের সহযোগিতায় আস-সুন্নাহ ফাউন্ডেশন আছে। বন্যায় যারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত, যাদের ঘর পানিতে মিশে গেছে, যারা রাস্তার ওপর […]

Continue Reading

লক্ষীপুর সদর হাসপাতালে ১০৪ জনই ডায়রিয়া রোগী ভর্তি

দিগন্তের আলো ডেস্ক ঃ- ১০০ শয্যার হাসপাতালে ১০৪ জনই ডায়রিয়া রোগী! লক্ষ্মীপুরে বন্যার প্রভাবে ডায়রিয়া ও চর্মরোগসহ পানিবাহিত বিভিন্ন রোগে ১৩ দিনে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এক হাজার ৬৭১ জন রোগী। বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১০০ শয্যার সদর হাসপাতালে ভর্তি আছেন ১০৪ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী। এদের মধ্যে ৭৩ জনই শিশু। প্রতিদিনই […]

Continue Reading

ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী “সাব্বিরের লাশ দাফনের ২৯ দিন পর উত্তোলন

দিগন্তের আলো ডেস্ক ঃ- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শিক্ষার্থী মো. সাব্বিরের লাশ দাফনের ২৯ দিন পর উত্তোলন করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের দক্ষিণে লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে মনির উদ্দিন পাটোয়ারী জামে মসজিদের কবরস্থান থেকে নিহত শিক্ষার্থীর লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো […]

Continue Reading

বন্যায় আশ্রয়কেন্দ্রে ওঠা শিশুকে ধর্ষণের অভিযোগ ” থানায় মামলা

  দিগন্তের আলো ডেস্ক ঃ- লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের মুনছুর আহমদ উচ্চ বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্রে আট বছরের এক ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তি বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির ভাই বাদী হয়ে শনিবার (৩১ আগস্ট) লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা করেছেন। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত গা ঢাকা দিয়েছে। মামলার বিবরণী ও […]

Continue Reading

মাকে আটকে রেখে’ ঘরে আগুন দিল ছেলে

দিগন্তের আলো ডেস্ক ঃ- রায়পুরে মাদকের টাকা না পেয়ে মাকে ঘরে বেঁধে আগুন দিয়ে পালিয়েছেন মাদকাসক্ত ছেলে। এ ঘটনায় রোববার রাতে মা ওহিদা বেগম (৫৮) বাদী হয়ে রায়পুর থানায় লিখিত অভিযোগ দেন। এরআগে সন্ধ্যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত জাবেদ হোসেন (২৭) পলাতক। এলাকাবাসী জানান, মাদকের টাকার […]

Continue Reading

দলীয় নির্দেশনা অমান্য করায়’ যুবদল থেকে পিচ্চি সোলায়মান বহিষ্কার

  দিগন্তের আলো ডেস্ক ঃ- লক্ষ্মীপুরে যুবদল থেকে পিচ্চি সোলায়মান বহিষ্কার লক্ষ্মীপুরে দলীয় নির্দেশনা অমান্য করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে যুবদল নেতা মো. সোলায়মান ওরফে পিচ্চি সোলায়মানকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে জেলা যুবদলের সদস্য (দপ্তরের দায়িত্ব প্রাপ্ত) শামছুল আহসান মামুনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এদিকে যুবদল থেকে […]

Continue Reading

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালকের মৃত্যু আহত ৪

  দিগন্তের আলো ডেস্ক ঃ- লক্ষ্মীপুরে কাভার্ড ভ্যান-পিকআপ ভ্যান-সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইলের চার মুখি সংঘর্ষে শিবু চন্দ্র দে (৫৭) নামে এক ব্যাক্তি মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। নিহত ব্যক্তি পিকআপ ভ্যানের চালক ছিলেন। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার দালাল বাজারের মাইলের মাথা এলাকায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কে এ দুর্ঘটনা […]

Continue Reading

বৈষম্যবিরোধী আন্দোলন: কবর থেকে তোলা হলো শিক্ষার্থী ওসমানের মরদেহ

দিগন্তের আলো ডেস্ক ঃ- লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ-যুবলীগের নেতা-কর্মীদের গুলিতে নিহত শিক্ষার্থী ওসমান গণির (২৩) মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে ময়নাতদন্তের জন্য দাফনের এক মাসের মাথায় আদালতের নির্দেশে তার মরদেহ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল […]

Continue Reading