চন্দ্রগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন।

চন্দ্রগঞ্জ সংবাদদাতা :- লক্ষীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল আমিনকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রজনতা ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ। ১৫ জানুয়ারী বুধবার বিকেল চন্দ্রগঞ্জ মধ্য বাজার থেকে এক বিক্ষোভ মিছিল বের করে যাত্রী ছাউনির পাশে এসে সমাবেশ করেন। এ সময় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল আমিনের দূর্ণীতির বর্ননা দিয়ে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা […]

Continue Reading

ধান কাটার মেশিনের ধাক্কায় শিশু নিহত “স্ট্রোক করে হাসপাতালে ভর্তি চালক লক্ষ্মীপুরের কমলনগরে ধান কাটার মেশিনের (হারভেস্টার) ধাক্কায় মো. রাফসান (৭) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চর ফলকন ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের মাইর্ধের বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনায় শিশুটির মৃত্যু দেখে হারভেস্টারের চালক ইমন হোসেন (৩০) স্ট্রোক করেছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত রাফসান চর জাঙ্গালিয়া গ্রামের হারিছ আহমেদের বাড়ির হোসেন আহমেদের ছেলে ও স্থানীয় একটি নুরানি মাদরাসার ছাত্র। হারভেস্টারের চালক ইমন চরপাগলা গ্রামের মো. লিটনের ছেলে। নিহত রাফসানের চাচা মো. আলা উদ্দিন বলেন, সন্ধ্যায় বাড়িতে যাওয়ার সময় ধান কাটার মেশিনের ধাক্কায় রাফসান গুরুতর আহত হয়। আহত অবস্থায় রাফসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, শিশুটির মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রয়েছে। শিশুটির মৃত্যুতে হারভেস্টারের চালক স্ট্রোক করেছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দিগন্তের আলো ডেস্ক :- লক্ষ্মীপুরের কমলনগরে ধান কাটার মেশিনের (হারভেস্টার) ধাক্কায় মো. রাফসান (৭) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চর ফলকন ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের মাইর্ধের বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনায় শিশুটির মৃত্যু দেখে হারভেস্টারের চালক ইমন হোসেন (৩০) স্ট্রোক করেছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া […]

Continue Reading

ভূয়া আসামি দাঁড় করিয়ে জামিনের ঘটনায় ৪ জনের নামে মামলার নির্দেশ

দিগন্তের আলো ডেস্ক :- লক্ষ্মীপুরে একটি মারামারি-হত্যাচেষ্টা মামলায় আদালতে ভুয়া ব্যক্তিদের দাঁড় করিয়ে প্রবাসে থাকা আসামিদের জামিন নেওয়ার ঘটনায় জড়িত আইনজীবী সহকারীসহ চারজনের নামে মামলার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে জুডিসিয়াল ১ নম্বর ম্যাজিস্ট্রেট আদালতের (রামগঞ্জ) বিচারক মোহাম্মদ ইসমাইল এ নির্দেশ দেন। এদিকে এ ঘটনায় নির্দেশনা অনুযায়ী আদালতে মুচলেকা দিয়েছেন আসামিদের আইনজীবী লুৎফুর […]

Continue Reading

মামলা দেওয়ায় ট্রাফিক পুলিশের উপর সিএনজি চালকদের হামলা! আহত ৪

দিগন্তের আলো ডেস্ক :- লক্ষ্মীপুর সদর উপজেলার বাগবাড়ি এলাকার মেঘনা সড়কের মুখে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ট্রাফিক পুলিশের অভিযানে সিএনজি চালকদের হামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক সবুজ মিয়া, ট্রাফিক পুলিশের কনস্টেবল ঝোটন ভট্টাচার্য, টারজান বড়য়া ও এক সিএনজি চালকসহ চার জন আহত হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ […]

Continue Reading

লক্ষ্মীপুরে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিগন্তের আলো ডেস্ক :- লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ এবিএম আশরাফ উদ্দিন নিজামের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কমলনগর উপজেলা মহিলা দলের সভাপতি হোসনে আরা বাশারের সভাপতিত্বে উপজেলার প্রতিটি ইউনিয়ন মহিলা দলের সভাপতি, সেক্রেটারি, সিনিয়র সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও […]

Continue Reading

ডাকাত দলের প্রধানসহ গ্রেফতার ৪, উদ্ধার হলো লুট হওয়া স্বর্ণালংকার

  দিগন্তের আলো ডেস্ক :- লক্ষ্মীপুরে ডাকাতি হওয়া ১ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকারসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- বেলাল হোসেন, আবুল কালাম, সাইদুল হক আরিফ মো. লিটন ও মো. হৃদয়। তাদেরকে লক্ষ্মীপুর আদালতের সোপর্দ করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করে […]

Continue Reading

ট্রাক্টরের চাপায় প্রাণ গেল চটপটি বিক্রেতার

দিগন্তের আলো ডেস্ক :- লক্ষ্মীপুরের কমলনগরে লাকড়িবাহী ট্রাক্টর ট্রলির চাপায় মো. মিরাজ (২২) নামের এক চটপটি বিক্রেতা নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার করইতলা বাজারের নতুন রাস্তার মাথা নামক স্থানে লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ উপজেলার চর ফলকন ইউনিয়নের লুধুয়া এলাকার বাঘা বাড়ির আজাদ উদ্দিনের ছেলে। তারা সপরিবারে চর লরেঞ্চ […]

Continue Reading

লক্ষ্মীপুরে লুন্ঠিত মালামালসহ ৪ ডাকাত গ্রেপ্তার।

দিগন্তের আলো ডেস্ক :- লক্ষ্মীপুরের কমলনগরে ডাকাতি মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চারজন হলেন- চরলরেন্স ইউনিয়নের চরপাগলা এলাকার মো. শাহজাহানের ছেলে মো. শাহিন আলম (২২), সফিক উল্যাহর ছেলে মো. সোহেল (২৮), তোরাবগঞ্জ ইউনিয়নের আলা উদ্দিন মোল্লার ছেলে মো. জীবন […]

Continue Reading

আসামিরা বিদেশে, বেআইনিভাবে ভিন্ন দুই ব্যক্তির জামিন আদায়

দিগন্তের আলো ডেস্ক :- আসামি সেজে আদালতে গিয়ে জামিন আদায় লক্ষ্মীপুরের একটি মারামারি-হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সজিব ও সাইফুল ইসলাম শুভ বিদেশে রয়েছেন। অথচ তাদের নামে ভিন্ন দুই ব্যক্তিকে আদালতে হাজির করে বেআইনিভাবে জামি করানোর অভিযোগ উঠেছে। প্রতারণার বিষয়ে ওই মামলার বাদী শামছুন নেছা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় জড়িতদের […]

Continue Reading

১৪ কর্মকর্তা দিয়ে ৭৩২ বিদ্যালয়ের তদারকি

দিগন্তের আলো ডেস্ক :- সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সংকটে লক্ষ্মীপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়ের তদারকি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ জেলায় বিদ্যালয়ের সংখ্যা ৭৩২ হলেও কর্মকর্তা মাত্র ১৪ জন। ওই কর্মকর্তারা দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। যথাযথ তদারকি না থাকায় বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের লেখাপড়ার মান নিম্নমুখী হবে বলে আশঙ্কা করছেন অভিভাবকেরা। জেলার ৭৩২টি বিদ্যালয় পরিদর্শনের জন্য […]

Continue Reading