শিক্ষার্থী হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

দিগন্তের আলো ডেস্ক:- লক্ষ্মীপুরের রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চার শিক্ষার্থী হত্যার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরমান হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিনগত রাতে রায়পুর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা আরমান হোসেন ভূঁইয়াকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। তিনি লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সভাপতি […]

Continue Reading

আধিপত্যের জেরে ফাইটার বাবলুকে কুপিয়ে হত্যা

দিগন্তের আলো ডেস্ক:- লক্ষ্মীপুরে মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম ও নানা অপকর্মের আধিপত্যকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসী কধু আলমগীরের সহযোগী আজাদ হোসেন বাবলু (৪০) প্রকাশ ফাইটার বাবলুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টা দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর ইউপির […]

Continue Reading

ছাত্র হত্যায় অধ্যক্ষকে আটকের দাবিতে মানববন্ধন

দিগন্তের আলো ডেস্ক:- ছাত্র হত্যায় অধ্যক্ষকে আটকের দাবিতে মানববন্ধন লক্ষ্মীপুরে হেফজ বিভাগের ছাত্র সানিম হোসাইনকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় আসামি অধ্যক্ষ বশির আহমদসহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার (১ জুন) দুপুরে শহরের আল মুঈন ইসলামী অ্যাকাডেমির সামনে মানববন্ধন করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। মানববন্ধন শেষে উত্তেজিত লোকজন মাদ্রাসার বাইরের অংশের কাচ ভাঙচুর […]

Continue Reading

মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

দিগন্তের আলো ডেস্ক:- রামগতির বিবিরহাটের উছখালীতে মেঘনা পাড়ে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার। ধারনা করা হচ্ছে গত কিছু দিনের মেঘনার তীব্র জোয়ারে মৃত দেহটি নিঝুম দ্বীপ, হাতিয়া অথবা ভোলা জেলার হতে পারে। তবে এখন পর্যন্ত তার তার পরিচয় পাওয়া সম্ভব হয় নাই। কোন সন্ধান পাওয়া যায়নি।

Continue Reading

কমেছে ডিজেল-অকটেন ও পেট্রোলের দাম

দিগন্তের আলো ডেস্ক:- কমেছে ডিজেল-অকটেন ও পেট্রোলের দাম, দেশের বাজারে আরও এক দফা কমলো জ্বালানি তেলের দাম। এ দফায় ডিজেলের দাম ২ টাকা কমে ১০২ টাকা, অকটেনের দাম ৩ টাকা কমে ১২২ টাকা ও পেট্রোলের দাম ৩ টাকা কমে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ১১৪ টাকা, যা গত মাসে […]

Continue Reading

লক্ষ্মীপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

দিগন্তের আলো ডেস্ক:- লক্ষ্মীপুরে পৃথক স্থানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ইয়াছিন আরাফাত (৪), মো. আল-আমিন (৫) ও দেড় বছর বয়সী আলিফা আক্তার। শনিবার (৩১ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার চররমনী গ্রামে ও চররুহিতা গ্রামে পৃথক এসব দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন চররমনী মোহন ইউনিয়নের চররমনী গ্রামের সাঈদুল খোকনের ছেলে, আল-আমিন একই […]

Continue Reading

পুলিশের থেকে হ্যান্ডকাপসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা পুলিশ ‘অবরুদ্ধ’

দিগন্তের আলো ডেস্ক:- লক্ষ্মীপুরের কমলনগরে হ্যান্ডকাপসহ আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় জনতা। শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামের এ ঘটনা ঘটে। আশরাফ উদ্দিন রাজন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। প্রত্যক্ষদর্শীরা জানায়, কমলনগর থানা পুলিশের এএসআই প্রদীপ চন্দ্র দাস […]

Continue Reading

জলাবদ্ধতা নিরসনে ডাকাতিয়া নদীতে চারটি বাঁধ উচ্ছেদে প্রশাসনের অভিযান

দিগন্তের আলো ডেস্ক:- লক্ষ্মীপুরের রায়পুরে জলাবদ্ধতা নিরসনে ডাকাতিয়া নদীতে মাছ চাষের উদ্দেশ্যে দেওয়া চারটি বাঁধ অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) নদীর রায়পুর পৌরসভার অংশে অভিযান চালিয়ে বাঁধ অপসারণ করা হয়। এতে বর্ষায় কৃত্রিম জলাবদ্ধতা কিছুটা হলেও কমবে বলে আশা করছেন নদীর দুপাড়ের বাসিন্দারা। রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানার নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ড, […]

Continue Reading

সেনাবাহিনীর অভিযানে মাদকসহ আটক ৪

দিগন্তের আলো ডেস্ক:- লক্ষীপুর সদর উপজেলার মিরিগপুর থেকে মাদক ও অবৈধ সরঞ্জামসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহাস্পতিবার (২২ মে) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পার্বতী নগর ইউনিয়নে মধ্যম মকর্ডোস এলাকা থেকে সেনাবাহিনীর একটি টিম অভিযানে তাদের আটক করা হয়। আটকরা হলেন, সদর উপজেলার উত্তর মকর্ডোস গ্রামের বাসিন্দা শাকিব (২৪), একই গ্রামের বাসিন্দা […]

Continue Reading

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দিগন্তের আলো ডেস্ক:- লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রায়হান হোসেন সুজন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে রায়পুর পৌরসভা এলাকায় রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন রায়পুর পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের সর্দার বাড়ির সিরাজ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়র জানায়, ঘটনার সময় দ্রুত গতির ট্রাক ও সুজনের মোটরসাইকেলের […]

Continue Reading