দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ্মীপুরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ-যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, কমলনগর উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও তোরাবগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মীর্জা আশ্রাফুজ্জামান রাসেল (৩৬),রামগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো. শাহজাহান হোসেন(৫২) ও রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুব খান ফাহিম।
শনিবার রাতে ও রোববার ভোরে অভিযান চালিয়ে তাদের তিনজনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। এর আগে রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিবুর রহমান ফাহিম (২৬), চন্ডিপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য মোঃ সাইফুল ইসলাম আরজু (৩২), ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শাহ আলম (৫৩) এবং যুবলীগের নেতা মোঃ রুবেল হোসেন (৩১)কে গ্রেফতার করে থানা ও ডিবি পুলিশ।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত সব আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন. জেলাজুড়ে পুলিশের অভিযান চলছে। যেন অপরাধীরা কোন ধরনের নাশকতা ও সহিংসকতা করতে না পারে, সে জন্য পুলিশ অভিযান চলাচ্ছে। দুইদিনে আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের ৭জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।