দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ্মীপুরের মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর এলাকার বেপারী বাড়ির আব্দুল মালেকের ছোট ছেলে নাজিম উদ্দিন (১৭) গলায় ফাঁস দিয়ে আ-ত্ম-হত্যা করেছে বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। গতকাল কক্সবাজার থেকে ঘুরে এসে রাতে তার নানার বাড়ি হাজিরপাড়ায় অবস্থান নেয়। পরে গভীর রাতে নানার বাড়ির একটি পাকা ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়। ওই সময় বাড়িতে অন্য কোনো সদস্য উপস্থিত ছিলেন না।
স্থানীয়রা জানান, নাজিম উদ্দিনের মানিব্যাগে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে তার ব্যক্তিগত কিছু লেখা ছিল বলে জানা গেছে। তবে চিরকুটের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আত্মহত্যার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্টরা খোঁজখবর নিচ্ছেন।