বিভিন্ন অনিয়মে ১২ প্রতিষ্ঠানকে ৬৪ হাজার টাকা জরিমানা

অপরাদ সদর

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৮ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ও মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে কৃষি বিপণন আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেজবা উল আলম ভূঁইয়া জানান, রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে সদর উপজেলার দালাল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিক দামে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং যথাযথ লাইসেন্স না থাকায় কৃষি বিপণন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মোট ১২ টি প্রতিষ্ঠানকে ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় কাঁচাবাজার এবং মাছের বাজারের ব্যবসায়ীদের নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখার ব্যাপারে সতর্ক করা হয়।

জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযানে পুলিশ, আনসার ও কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধিগণ অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *