দিগন্তের আলো ডেস্ক:-
লক্ষ্মীপুরের রায়পুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক শিশু স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর তিনটার দিকে (২২ ফেব্রুয়ারী) উপজেলার চরআবাবিল ইউপির আশকাল সর্দার বাড়ীর সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম সাইফুন হোসেন (৯)। সে একই এলাকার কৃষক জামাল হোসেনের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। তারা তিন ভাই ও এক বোন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল থেকে বাড়ীর সামনে এসে সড়ক পার হচ্ছিলো সাইফুন। এ সময় দ্রুতগামির একটি ছোট পিকআপ তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এসময় স্থানীয়রা উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে আহাজারি চলছে।
রায়পুর থানার উপপরিদর্শক(এসআই) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। তবে সেটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।