দিগন্তের আলো ডেস্ক :-
বুধবার (২৬ মার্চ) বিকেলে লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা।
জরিমানাপ্রাপ্ত কাউন্টারগুলো হলো—শাহী পরিবহন, শ্যামলী পরিবহন, জোনাকি পরিবহন ও সোনিয়া ক্লাসিক। প্রতিটি কাউন্টারকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা জানান, পবিত্র ঈদুল ফিতর শেষে কর্মজীবী মানুষ কর্মস্থলে ফেরা শুরু করায় এ সুযোগে কিছু বাস কাউন্টার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী চারটি কাউন্টারকে এ জরিমানা করা হয়েছে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।